আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা। আজ (২২ জানুয়ারি) শুরু হলো নির্বাচনি প্রচার। এরমধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে সংসদ নির্বাচন।
বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট প্রচার আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টা পর্যন্ত চলবে, আর ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।
প্রথম দিনে বিএনপি সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশ করে আনুষ্ঠানিক প্রচার শুরু করবে এবং সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য শীর্ষ নেতারা অংশ নেবেন। একই সময় জামায়াতে ইসলামী মিরপুরের আদর্শ স্কুল মাঠে জনসভার আয়োজন করছে যেখানে দলটির আমিরসহ ১০ দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এছাড়া অন্যান্য দলও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় অংশ নিচ্ছে; জাতীয় নাগরিক পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জিয়ারত ও সমাধি শ্রদ্ধা দিয়ে প্রচার শুরু করবে, আর সিপিবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে প্রচার কার্যক্রম চালাবে।
এই নির্বাচনে মোট ১৯৬৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন, এবং তারা বিভিন্ন জেলায় ভোটারদের সাথে কাছে যোগাযোগ বাড়ানোর জন্য ব্যাপক প্রচার কার্যক্রমে নেমেছেন।