স্বাধীনতা দিবসের দিনই রাষ্ট্রপতির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান। রাষ্ট্রপতির পাশে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী রেবেকা সুলতানা।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
শপথ গ্রহণের পর এটি ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ।