বুধবার, 4 নভেম্বর 2026
সকল বিভাগ

তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ

নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে নেওয়া এই সিদ্ধান্তে নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয় কার্যক্রম আরও কার্যকর হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে নিযুক্ত করা হয়েছে।’

এতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। নতুন এই নিয়োগের মাধ্যমে তারেক রহমানের নিরাপত্তা কাঠামো আরও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।