বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাৎকালের একটি ছবি প্রকাশ করে জানানো হয়, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই উল্লেখ করা হয়েছে বলে দলীয় সূত্র জানায়।