বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, আঞ্চলিক স্থিতিশীলতা, উন্নয়নমূলক সহযোগিতা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করে মতবিনিময় করেন।