মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, “আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে”।
এই হামলার ঘোষণা আসে বৈরুতের দক্ষিণাঞ্চলসহ প্রায় ডজনখানেক গ্রামের বাসিন্দাদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ জারি করার প্রায় এক ঘণ্টা পর। ওই সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল।
আইডিএফ আরও জানিয়েছিল, তাদের অভিযানের লক্ষ্য হেজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্র মজুতঘর।