ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হওয়া নতুন সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের সমর্থনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
সভাপতির নাম ঘোষণার পর ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকেও এই প্রস্তাবে সমর্থন দেওয়া হয়। বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সভাপতিত্বের প্রস্তাবটি সমর্থন করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই সংসদের এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।