শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

ভোট দিতে গিয়ে অসুস্থ্য হয়ে ভোটারের মৃত্যু

ভোটাধিকার প্রয়োগের আগেই চট্টগ্রাম নগরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন মনু মিয়া (৫৫) নামে এক ভোটার।

ভোট দিতে গিয়ে অসুস্থ্য হয়ে ভোটারের মৃত্যু

ভোটাধিকার প্রয়োগের আগেই চট্টগ্রাম নগরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন মনু মিয়া (৫৫) নামে এক ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীর দেউড়ি এলাকার বাঘমনিরাম বালক উচ্চ বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাঘমনিরাম ওয়ার্ডের ব্যাটারি গলি এলাকার তেনু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে শাকিল।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ভোরেই ভোট দিতে কেন্দ্রে পৌঁছান মনু মিয়া। লাইনে অপেক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, ভোট দেওয়ার জন্য তিনি খুব উৎসাহ নিয়ে সকালেই কেন্দ্রে এসেছিলেন। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরম বা শারীরিক দুর্বলতার কারণে তিনি স্ট্রোক করতে পারেন। পরিবারের দাবি, মনু মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন, যা থেকে শারীরিক জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ভোটকেন্দ্রে আসার পর এক ভোটার অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।