রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

যেকারণে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা

ময়মনসিংহে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং সাংবাদিকদের মাঝে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে, শিক্ষামন্ত্রীর বিতর্কিত আচরণের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা।

যেকারণে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ম এহসানুল হক মিলন

ময়মনসিংহে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং সাংবাদিকদের মাঝে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে, শিক্ষামন্ত্রীর বিতর্কিত আচরণের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা।

সোমবার (৬ এপ্রিল) সকালে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

কর্তব্যরত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মঞ্চে ওঠার পর তারা নিয়ম অনুযায়ী ভিডিও ধারণ শুরু করেন। এ সময় মন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সাংবাদিকদের হল থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কয়েকজন অতিউৎসাহী শিক্ষক সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাদের বের করে দেন।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন এবং সম্মিলিতভাবে সভাস্থল ত্যাগ করেন।