আর্কাইভ
ads
logo

হত্যা পরিকল্পনায় সহযোগী চ্যাটজিপিটি?

ইলন মাস্কের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পি.এম
হত্যা পরিকল্পনায় সহযোগী চ্যাটজিপিটি?

ads

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন। তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, শিশু এবং মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের এই এআই চ্যাটবট থেকে দূরে রাখা উচিত।

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক এই মন্তব্য করেন। তাঁর এ বক্তব্যের পর স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআই এবং চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

মাস্ক মূলত এক ব্যবহারকারীর পোস্ট উদ্ধৃত করে নিজের মত প্রকাশ করেন। ওই পোস্টে দাবি করা হয়েছে, গত মাসে কানাডার একটি বিদ্যালয়ে বন্দুক হামলার আগে হামলাকারী জেসি ভ্যান রুটসেলার চ্যাটজিপিটির সঙ্গে পরিকল্পনা করেছিল। অভিযোগ অনুযায়ী, চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে হামলার কৌশল নিয়েও আলোচনা হয়েছিল।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামলার আগে কয়েক দিন ধরে ওই ব্যক্তি চ্যাটজিপিটির সঙ্গে বন্দুক হামলার পরিকল্পনা নিয়ে কথোপকথন চালাচ্ছিলেন। কিছু বার্তা স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে শনাক্তও হয়েছিল।

এ বিষয়ে ওপেনএআইয়ের মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরে নিষিদ্ধ করা হয়। তবে তাদের মূল্যায়নে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেনি।

এর আগে মাস্ক দাবি করেছিলেন, চ্যাটজিপিটি ব্যবহারের সঙ্গে একাধিক মৃত্যুর ঘটনাকে সম্পর্কযুক্ত ধরা যেতে পারে। তিনি উল্লেখ করেন, অন্তত নয়টি মৃত্যুর ঘটনায় এই প্রযুক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যার মধ্যে পাঁচটি আত্মহত্যার ঘটনা। এক পোস্টে তিনি লিখেছিলেন, “আপনার প্রিয়জনদের চ্যাটজিপিটি ব্যবহার করতে দেবেন না।”

এই মন্তব্যের জবাবে স্যাম অল্টম্যান বলেন, এমন ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক হলেও বিষয়টি অত্যন্ত জটিল এবং এককভাবে প্রযুক্তিকে দায়ী করা যাবে না।

অল্টম্যান আরও জানান, মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্স এআইয়ের তৈরি চ্যাটবট গ্রোককেও নানা বিতর্কের মুখে পড়েছে। পাশাপাশি টেসলার অটোপাইলট প্রযুক্তি সংক্রান্ত দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ