আর্কাইভ
ads
logo

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ মার্চ ২০২৬, ১১:২৭ পি.এম
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

ads

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও (ঈদের দিন বাদে) সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। পরে তা দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রফতানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও প্রয়োজন অনুযায়ী সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ সীমিত আকারে খোলা রাখতে হবে।

এছাড়া ১৮ ও ১৯ মার্চ শিল্পাঞ্চলের বিশেষায়িত শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ