আর্কাইভ
ads
logo

সাইবার সুরক্ষা বিল-২০২৬ পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১০ এপ্রিল ২০২৬, ০৯:২১ পি.এম
সাইবার সুরক্ষা বিল-২০২৬ পাস

ছবিঃ সংগৃহীত

ads

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাস হয়েছে। ডিজিটাল জগতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর আইনি কাঠামো তৈরির লক্ষ্যে এই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি আলোচনার জন্য উত্থাপন করেন। পরবর্তীতে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়।

নতুন এই আইনটি মূলত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ রহিত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সাইবার স্পেসে সংঘটিত বিভিন্ন অপরাধ শনাক্ত করা, প্রতিরোধ ও দমনের পাশাপাশি এসব অপরাধের সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে বিলে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ এবং রাষ্ট্রীয় ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এই আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অধিবেশনে জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই আইন পাশের ফলে সাইবার অপরাধীদের বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ