আর্কাইভ
ads
logo

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক কিশোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ এ.এম
কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক কিশোর

ছবিঃ সংগৃহীত

ads

রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানাধীন পানগাঁও বাজার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিপন নামের ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রিপন পেশায় একজন দোকান কর্মচারী ছিলেন। গত রাত ১১টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পানগাঁও এলাকায় পৌঁছালে তিনি বাইকের ওপর নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি রাস্তা থেকে ছিটকে পড়লে রিপন গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

নিহত কিশোরের গ্রাম চাঁদপুর জেলার মতলব থানার বারিডাঙ্গায়। তার বাবার নাম মো. আল-আমিন। তারা বর্তমানে কেরানীগঞ্জ এলাকাতেই বসবাস করতেন বলে জানিয়েছেন নিহতের চাচা মো. মামুন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, কিশোরের মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ