আর্কাইভ
ads
logo

'শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত'

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পি.এম
'শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত'

ads

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে করা আনুষ্ঠানিক অনুরোধটি বর্তমানে ভারতের বিচারিক ও আইনি প্রক্রিয়ার আওতায় পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “আমরা আমাদের বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি খতিয়ে দেখছি।”

এর আগে, গত ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছিলেন।

জানা গেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এ প্রেক্ষাপটেই বিষয়টি দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর পর এটিই ভারতের প্রথম প্রতিক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।

একই ব্রিফিংয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

পাশাপাশি, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ