আর্কাইভ
ads
logo

যুদ্ধবিরতির বাকি সময় হরমুজ প্রণালি 'উন্মুক্ত রাখার' ঘোষণা ইরানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ পি.এম
যুদ্ধবিরতির বাকি সময় হরমুজ প্রণালি 'উন্মুক্ত রাখার' ঘোষণা ইরানের

ads

যুদ্ধবিরতির আবহে নতুন কূটনৈতিক বার্তায় বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। ১০ দিনের লেবানন যুদ্ধবিরতির সময় সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পোস্টে তিনি বলেন, 'লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের যাতায়াত যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার আগের ঘোষণা অনুযায়ী এই রুট সমন্বিতভাবে পরিচালিত হবে।'

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে ‘ধন্যবাদ’ জানিয়েছেন।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। বিশ্ববাজারে তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমে গেছে। একই সঙ্গে ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার সূচকগুলোও ইতিবাচক অবস্থায় রয়েছে।

এর আগে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।

এদিকে গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প জানান, লেবানন ও ইসরায়েল ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

হাইলাইটস

বিশেষ সংবাদ