আর্কাইভ
ads
logo

অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পি.এম
অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক

ads

বিশ্ব প্রযুক্তি জায়ান্ট অ্যাপলে শুরু হতে যাচ্ছে নতুন নেতৃত্ব অধ্যায়। দীর্ঘ ১৫ বছরের দায়িত্ব শেষে প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস।

প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কর্মী জন টার্নাস প্রায় ২৫ বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। তিনি আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সিইও’র দায়িত্ব গ্রহণ করবেন। তবে টিম কুক পুরোপুরি অ্যাপল ছাড়ছেন না—তিনি এখন থেকে কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১১ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর কিছুদিন আগে দায়িত্ব গ্রহণ করেন টিম কুক। তার নেতৃত্বে অ্যাপল ইতিহাসের অন্যতম সফল সময় পার করেছে। তার আমলে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল, আর বর্তমানে এর বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে।

বিদায়ী বার্তায় টিম কুক জন টার্নাসকে একজন দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, টার্নাসের উদ্ভাবনী মানসিকতা ও সততা অ্যাপলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।

নতুন সিইও জন টার্নাস অ্যাপলের বহু গুরুত্বপূর্ণ পণ্যের উন্নয়নে সরাসরি ভূমিকা রেখেছেন। আইপ্যাডের বিভিন্ন প্রজন্ম, আইফোনের একাধিক সংস্করণ, অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের বিকাশে তার অবদান রয়েছে। পাশাপাশি ম্যাক কম্পিউটারে ইন্টেল প্রসেসর বদলে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ব্যবহারের বড় পরিবর্তনও তার নেতৃত্বেই সফলভাবে বাস্তবায়িত হয়।

নিজের প্রতিক্রিয়ায় টার্নাস টিম কুককে মেন্টর হিসেবে উল্লেখ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

বাজার বিশ্লেষকদের মতে, হার্ডওয়্যার বিশেষজ্ঞ একজনকে শীর্ষ পদে আনার মাধ্যমে অ্যাপল নতুন করে উদ্ভাবনের গতি বাড়াতে চাইছে। টিম কুকের সময় কোম্পানির মুনাফা চারগুণ বৃদ্ধি পেলেও আইফোনের পর নতুন যুগান্তকারী কোনো পণ্য না আসা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে।

এখন জন টার্নাসের নেতৃত্বে প্রযুক্তি বিশ্বে ফোল্ডেবল ফোন, স্মার্ট গ্লাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গভীর সমন্বয়ে নতুন কিছু আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার প্রধান চ্যালেঞ্জ হবে আইফোনের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যৎ প্রবৃদ্ধির নতুন পথ তৈরি করা।

সূত্র: বিবিসি।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ