আর্কাইভ
ads
logo

তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পি.এম
তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

ads

এক সময় প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ক্লাব লেস্টার সিটি এবার ইতিহাসের তিক্ত অধ্যায়ে, ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে অবনমন নিশ্চিত হলো বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর দলের।

মঙ্গলবার নিজেদের ম্যাচে ২-২ গোলে ড্র করার পর অবনমন এড়ানোর ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে যায় লেস্টারের। কিং পাওয়ার স্টেডিয়ামে জয়ের বিকল্প ছিল না গ্যারি রোয়েটের দলের সামনে। তবে অলি ম্যাকবার্নির সমতাসূচক গোল সব আশা শেষ করে দেয়। ২০১৫-১৬ মৌসুমে রূপকথার মতো প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটি এক দশকের ব্যবধানে এবার তৃতীয় বিভাগে নেমে যাওয়ার লজ্জায় পড়ল।

ম্যাচ শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হতাশ সমর্থকরা মাঠে নেমে ফুটবলারদের ঘিরে ধরেন। অনেক খেলোয়াড় দ্রুত ড্রেসিংরুমে চলে গেলেও বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী সমর্থকদের সামনে দাঁড়িয়ে ব্যর্থতার জন্য ক্ষমা চান।

পয়েন্ট তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা লেস্টারের হাতে এখন আর দুটি ম্যাচ বাকি থাকলেও নিরাপদ স্থানের দলগুলোর চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকায় অবনমন নিশ্চিত হয়ে গেছে। এর ফলে ২০০৮-০৯ মৌসুমের পর আবারও তৃতীয় বিভাগে ফিরছে ক্লাবটি।

কোচ গ্যারি রোয়েট বলেন, “আমাদের এই কঠিন বাস্তবতাকে মেনে নিতে হবে। কিছুদিন আগেই এই ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছিল, যা ছিল অবিশ্বাস্য এক অর্জন। সেই তুলনায় বর্তমানের এই মুহূর্তটি অত্যন্ত হতাশাজনক।”

লেস্টারের ইতিহাসে সাফল্যের অধ্যায়ও ছিল সমৃদ্ধ—২০১৬ সালে জেমি ভার্ডির নেতৃত্বে প্রিমিয়ার লিগ জয়, পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এবং ২০২১ সালে এফএ কাপ শিরোপা। তবে এখন সেই সোনালি দিনগুলো কেবলই স্মৃতি।

বিশেষজ্ঞদের মতে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক অনিয়মও ক্লাবটির পতনের বড় কারণ। নিয়ম ভাঙার কারণে এই মৌসুমে তাদের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়।

এছাড়া বারবার কোচ পরিবর্তন এবং পরিকল্পনার অভাবও ক্লাবটিকে সংকটে ফেলেছে। আগামী মৌসুমে লেস্টারকে এখন ব্রমলি বা ম্যানসফিল্ডের মতো ছোট ক্লাবগুলোর বিপক্ষে খেলতে হবে।

অন্যদিকে, পোর্টসমাউথকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে কভেন্ট্রি। আর ২৫ বছর পর আবারও শীর্ষ লিগে ফেরার স্বপ্ন পূরণ করেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।



ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ