আর্কাইভ
ads
logo

এসএসসিতে ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পি.এম
এসএসসিতে ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

ads

এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড, যেখানে নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ও কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলো হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW।

এছাড়া এই তালিকার বাইরে থাকা সাধারণ নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (অ্যানালগ) হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে পরীক্ষার হলে কোনো ধরনের প্রোগ্রামেবল বা স্মার্ট ডিভাইস বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ