আর্কাইভ
ads
logo

অনেক সন্তানের মা হতে চান দীপিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পি.এম
অনেক সন্তানের মা হতে চান দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

ads

বলিউডে আবারও উৎসবের আমেজ। রোববার (১৯ এপ্রিল) ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর নিশ্চিত করেছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই জনপ্রিয় জুটি।

তবে আনন্দের এই খবরের পাশাপাশি দীপিকার মাতৃত্ব নিয়ে আগের কিছু সাক্ষাৎকারও নতুন করে আলোচনায় এসেছে।

২০১৭ সালের একটি ভাইরাল সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, জীবনে তার অন্যতম বড় ইচ্ছা হলো একাধিক সন্তানের মা হওয়া। তিনি বলেন, ‘যদি আমি অভিনেত্রী না হতাম, তবে হয়তো আমি তিন সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটাতাম। আমি এমন একটি সুখী পরিবার চাই যেখানে কাজ এবং সন্তানদের সমান গুরুত্ব থাকবে।’

এছাড়া কান চলচ্চিত্র উৎসবে এক আলাপচারিতায় ভবিষ্যৎ কল্পনার কথা জানিয়ে তিনি বলেছিলেন, ৭০ বছর বয়সে নিজেকে সমুদ্রতীরের একটি বাড়িতে দেখতে চান, যেখানে তাকে ঘিরে থাকবে অনেক নাতি-নাতনি।

এদিকে ১৯ এপ্রিলের ওই পোস্টে দীপিকা ও রণবীর তাদের বড় মেয়ে ‘দুয়া’র একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, ছোট্ট দুয়া একটি পজিটিভ প্রেগনেন্সি টেস্ট কিট হাতে ধরে আছে। পোস্টের ক্যাপশনে তারা কেবল দুটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেন।

তাদের প্রথম সন্তান দুয়া জন্মগ্রহণ করে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ২০১৩ সালে সঞ্জয় লীলা বানসালির চলচ্চিত্র ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে প্রথমবার কাছাকাছি আসেন দীপিকা ও রণবীর। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক, যা পরিণতি পায় ২০১৮ সালের ১৪ নভেম্বর। ইতালির লেক কোমোতে কোঙ্কানি ও সিন্ধি রীতিতে জমকালো আয়োজনে বিয়ে সম্পন্ন করেন এই জুটি।

সূত্র: এনডিটিভি


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ