২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করে।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা দিয়ে। প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে—সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট ২০২৬ তারিখে। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ আগস্ট ২০২৬ থেকে।







