আর্কাইভ
ads
logo

রুবেলকে বিদায়ী সম্মাননা দিবে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পি.এম
রুবেলকে বিদায়ী সম্মাননা দিবে বিসিবি

ছবি : সংগৃহীত

ads

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক গতি তারকা রুবেল হোসেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ চলাকালীন মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাননি তিনি। এই পেসারের অবদানকে সম্মান জানাতে বিসিবি তাকে এবার ঘাসের ওপর দাঁড়িয়ে আনুষ্ঠানিক বিদায় জানানোর বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামীকাল ২০ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ম্যাচ শুরুর আগে রুবেল হোসেনকে স্টেডিয়ামে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ শুরুর প্রাক্কালে মাঠের মধ্যেই এই অভিজ্ঞ বোলারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

এর আগে গত বুধবার ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার কথা জানান রুবেল। দীর্ঘদিনের সতীর্থ এবং বর্তমানে বিসিবি সভাপতি তামিম ইকবাল সেই পোস্টের পর তাকে উষ্ণ শুভকামনা জানিয়েছিলেন। এবার মাঠের আনুষ্ঠানিকতার মাধ্যমে রুবেলের বিদায় বেলাকে আরও গৌরবময় ও স্মরণীয় করে রাখতে চাইছে তামিমের নেতৃত্বাধীন বোর্ড।

২০২১ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে সক্রিয় থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে তাকে আর দেখা যায়নি। ২০০৯ সালে অভিষেকের পর দীর্ঘ ক্যারিয়ারে রুবেল হোসেন ওয়ানডে ফরম্যাটে ১২৯টি, টেস্টে ৩৬টি এবং কুড়ি ওভারের ক্রিকেটে ২৮টি উইকেট শিকার করেছেন। ওয়ানডে বিশ্বকাপে তার ঐতিহাসিক পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে আছে।

ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ