আর্কাইভ
ads
logo

ডিপিএল মাঠে গড়ানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পি.এম
ডিপিএল মাঠে গড়ানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ

ads

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর দলবদল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শনিবার থেকে। প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর পুরোনো ক্লাবে ফিরতে পেরে তিনি যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি সবচেয়ে বড় স্বস্তি হিসেবে লিগ মাঠে গড়ানোর বিষয়টিকেই সামনে এনেছেন।

দলবদল শেষে মাহমুদউল্লাহ জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ডিপিএল শুরু হতে যাচ্ছে, যা ক্রিকেটারদের জন্য বড় স্বস্তির বিষয়। তিনি বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই অনেক আনন্দের বিষয়।’

গত কয়েক মাস ধরে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও অবশেষে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক সতীর্থ তামিম ইকবালের ভূমিকার প্রশংসা করেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘এর কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে।’

দেশের ক্রিকেটারদের আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত ডিপিএল নিয়ে মাহমুদউল্লাহ আরও বলেন, মাঠে খেলার সুযোগই খেলোয়াড়দের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস। তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু আর হতে পারে না।’


ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ