আর্কাইভ
ads
logo

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পি.এম
শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০

ads

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলে পুলিশের পৃথক দুই অভিযানে মাদকসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে ১৭ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি মো. রুবেল মিয়া (৩৫)কে আটক করা হয়। তিনি ওই এলাকার দক্ষিণ পাচাউন গ্রামের মনু মিয়া ও সুফিয়া বেগমের সন্তান। পরে তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৯ হাজার ৭০০ টাকা। এছাড়া একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেলও জব্দ করা হয়।

অন্যদিকে ১৮ এপ্রিল ভোর পৌনে ৬টার দিকে এসআই দিপংকর হালদারের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোডের ১০ নম্বর চত্বরে চেকপোস্ট চলাকালে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. ফরহাদ হোসেন (৩০), মুসলিমবাগ এলাকার বাসিন্দা, এবং আওলাদ ই রাসুল সৌরভ (৩৩), সিলেটের বিয়ানীবাজার উপজেলার সেলিয়াবাজার এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ হাজার ১০০ টাকা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সব মালামাল জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ওয়ারেন্ট ও নিয়মিত মামলায় আরও ৭ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সিআর ওয়ারেন্টে ৪ জন, জিআর ওয়ারেন্টে ১ জন এবং ছিনতাইসহ বিভিন্ন মামলায় ৩ জন রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ