আর্কাইভ
ads
logo

গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২০ এ.এম
গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ২

ছবিঃ সংগৃহীত

ads

রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ। বৃহস্পতিবার রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন ৪৬ বছর বয়সী আঙ্গুরা বেগম ও ২৪ বছর বয়সী রহিমা বেগম।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে খবর আসে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পাকা রাস্তার ওপর অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। সেখানে সন্দেহভাজন আঙ্গুরা ও রহিমা বেগমকে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল। জব্দকৃত গাঁজাগুলোও তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ