আর্কাইভ
ads
logo

বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ১০:০০ এ.এম
বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার

ছবি : সংগৃহীত

ads

রাজশাহীর বাঘা থানা পুলিশের পৃথক অভিযানে এক অটোরিক্সা চোরসহ বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এবং পরবর্তী বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা চুরি করে পালিয়ে যাওয়ার সময় সুমন মন্ডল (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। সুমন বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর (বড় ছয়ঘটি) গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে চোরাই রিক্সাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো: ইব্রাহিম হোসেন বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১২(৪)২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড)।

গ্রেফতারকৃত অন্য আসামিদের মধ্যে রবিউল ইসলাম (৩৫), চকছাতারী গ্রামের ইসলাম হোসেনের পুত্র; তাকে একটি সড়ক দুর্ঘটনা মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সলিম ইসলাম (৩০) ও নবাব আলী (৪৫), পাকুড়িয়া গ্রামের এই দুই বাসিন্দাকে মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাঘা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে অপরাধীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ