আর্কাইভ
ads
logo

মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ এ.এম
মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

ছবি : সংগৃহীত

ads

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে চুল কাটানোর সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঘটা এই অপ্রীতিকর পরিস্থিতিতে অন্তত ছয়জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গাংনালিয়া বাজারের একটি সেলুনে আগে থেকেই সিরিয়াল দিয়ে অপেক্ষায় ছিলেন জুয়েল নামের এক যুবক। কিছুক্ষণ পর সোহাগ নামের অপর এক তরুণ সেখানে এসে জরুরি কাজের অজুহাতে আগে চুল কাটার দাবি জানান। তবে সেলুন কর্মী সিরিয়াল অনুযায়ী জুয়েলকে আগে সুযোগ দিতে চাইলে দুই যুবকের মধ্যে তর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে সিরিয়াল ছাড়া নিয়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের এই ঘটনায় লুৎফর শেখ, সোহাগ, উকিল মোল্লা, কাদের মোল্লা, জুয়েল মোল্লা ও আরাফাত গুরুতর জখম হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মামুন-উর-রশীদ জানান, শ্রীপুর উপজেলার বরিষাট গ্রাম থেকে মোট ৭ জন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে লুৎফর নামক একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। বাকি ছয়জন বর্তমানে হাসপাতালে ভর্তি থাকলেও তারা এখন বিপদমুক্ত।

এ প্রসঙ্গে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি, তবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ