আর্কাইভ
ads
logo

এনসিপির নারী উইং ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পি.এম
এনসিপির নারী উইং ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ads

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৩ সদস্যের এই নতুন কমিটিতে শীর্ষ নেতৃত্বে এসেছে একাধিক নতুন নাম।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এমপির অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। সংগঠনের মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।

শীর্ষ পর্যায়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাগুফতা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনজিলা ঝুমা।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দ্ব্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দুসহ মোট ছয়জন।

এছাড়া যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।

সংগঠক হিসেবে মোট ১৬ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তার, ঐশী আলম পৃথ্বী, নির্মী আক্তার নিপা, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, বেনজির আক্তার, সাবরিনা রহিম প্রিয়া, ফালানি রবিদাস, ঋদিতা হৃদি, ফারহা এমদাদ ও সুরাইয়া ইয়াসমীন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কমিটি সারা দেশে নারীর অধিকার রক্ষা এবং তাদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে কাজ করবে।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ