আর্কাইভ
ads
logo

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ এপ্রিল ২০২৬, ১২:৪০ পি.এম
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর

ছবি : সংগৃহীত

ads

মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রীর পক্ষ থেকে তিনি এই তথ্য জানান।

সংসদকে অবহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। গ্রাহকদের ভিন্ন ভিন্ন চাহিদা এবং ব্যবহারের ধরনের ওপর ভিত্তি করে মোবাইল অপারেটররা তাদের ডাটা প্যাকেজগুলো সাজিয়ে থাকে। তবে মেয়াদের সীমাবদ্ধতার কারণে অব্যবহৃত ডাটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার এই সমস্যার স্থায়ী সমাধানে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে।

ইন্টারনেট প্যাকেজের ধরন সম্পর্কে মন্ত্রী জানান, অবকাঠামো নির্মাণ ও পরিচালনার উচ্চ ব্যয়ের বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সেবা পৌঁছে দিতে অপারেটররা নির্দিষ্ট মেয়াদে ছোট ছোট প্যাকেজ অফার করে। এতে গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী ডাটা কেনার সুযোগ পায়। এক্ষেত্রে ডাটার পরিমাণের পাশাপাশি মেয়াদটিও প্যাকেজের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন যে, ইন্টারনেটের মেয়াদ রাখার পেছনে কেবল ব্যবসায়িক স্বার্থ নয়, বরং কারিগরি সক্ষমতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনার মতো জটিল বিষয়গুলো জড়িত। বিশ্বের প্রায় সকল দেশেই এই মেয়াদভিত্তিক প্যাকেজ ব্যবস্থা প্রচলিত রয়েছে।

তবে গ্রাহক স্বার্থ সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিটিআরসির বর্তমান নিয়ম অনুযায়ী কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনলে বা 'অটো রিনিউ' অপশন চালু থাকলে আগের অব্যবহৃত ডাটা নতুন মেয়াদের সঙ্গে যোগ হয়ে যায়। ফলে গ্রাহকের ডাটা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না। এছাড়া বিটিআরসির নির্দেশনায় বর্তমানে সব মোবাইল অপারেটরের ১০ বছর মেয়াদি দীর্ঘমেয়াদী ডাটা প্যাকেজ রয়েছে, যা কার্যত আনলিমিটেড মেয়াদেরই বিকল্প হিসেবে কাজ করছে। সরকারের লক্ষ্য হলো এই প্রক্রিয়াকে আরও সহজতর ও জনবান্ধব করা।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ