আর্কাইভ
ads
logo

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৭ মে ২০২৬, ১১:৫৪ পি.এম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

ads

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাঁদ দেখার বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে এই সম্ভাব্য সময়সূচি জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা।

আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, মহাকাশ পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী আগামী ১৭ মে রোববার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে জিলহজ মাসের চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ দিগন্তের ১০ ডিগ্রি উচ্চতায় অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে সেদিনই খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই হিসাব অনুযায়ী, ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। যদি সেটিই হয়, তাহলে জিলহজের ৯ তারিখ অর্থাৎ আরাফা দিবস পড়বে ২৬ মে মঙ্গলবার। এর পরদিন ২৭ মে বুধবার সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হতে পারে।

তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এসব তারিখ সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে নির্ধারিত সম্ভাবনা মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দেশটির চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী। জিলহজ মাসের চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পরই ঈদের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ