আর্কাইভ
ads
logo

পাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় চুরির অভিযোগে কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১০ মে ২০২৬, ০৫:৪২ পি.এম
পাবিপ্রবির সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় চুরির অভিযোগে কর্মচারী বরখাস্ত

ছবি : সংগৃহীত

ads

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় টাকা চুরির অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‎বরখাস্ত হওয়া কর্মচারীর নাম সংকর দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।রোববার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত আদেশ প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার ক্যাশ থেকে টাকা চুরির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

‎বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া পরিচালক ড. মো. একরামুল ইসলাম বলেন, “ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছেন। তদন্ত কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ