আর্কাইভ
ads
logo

নাইজেরিয়ায় সামরিক বিমান হামলায় শতাধিক বেসামরিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১২ মে ২০২৬, ০৫:৩০ এ.এম
নাইজেরিয়ায় সামরিক বিমান হামলায় শতাধিক বেসামরিক নিহত

ads

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, রোববার দুপুরের দিকে স্থানীয় এক ব্যস্ত বাজার এলাকায় একাধিক সামরিক বিমান চক্কর দিতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর ওই বিমানগুলো ফিরে এসে বাজারটিতে আকস্মিকভাবে হামলা চালায়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এই হামলা চালানো হয়। এক মাসের ব্যবধানে একই এলাকায় এটি দ্বিতীয় প্রাণঘাতী বিমান হামলার ঘটনা।

এর আগে এপ্রিল মাসে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় জিলি এলাকায় সাপ্তাহিক বাজারে অনুরূপ হামলায় প্রায় ২০০ বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সাম্প্রতিক হামলার ঘটনায় আহতদের কয়েক ডজনকে জুরমি ও নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি নাইজেরীয় কর্তৃপক্ষের প্রতি ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ