সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

একযোগে বদলি এনসিটিবির ৯ কর্মকর্তা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। তবে হঠাৎ করে তাঁদের বদলির কারণ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

একযোগে বদলি এনসিটিবির ৯ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। তবে হঠাৎ করে তাঁদের বদলির কারণ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আজ সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে শুধু ‘জনস্বার্থে’ এ আদেশ জারি করার কথা উল্লেখ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যবইয়ে ছবি ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই কর্মকর্তাদের বদলির এ সিদ্ধান্ত এল। এর আগে গতকাল রোববার এনসিটিবির আরও একজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

সোমবার বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স কলেজে সংযুক্ত করা হয়েছে। রেজাউল করিমকেও পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পাঠানো হয়েছে।

এ ছাড়া মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. মনির হোসেন মজুমদার ও আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলেও ওই তারিখে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।