মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

দুর্যোগ ব্যবস্থাপনায় রাশিয়া-উত্তর কোরিয়ার তিন বছরের চুক্তি

দুর্যোগ ব্যবস্থাপনা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে তিন বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া।

দুর্যোগ ব্যবস্থাপনায় রাশিয়া-উত্তর কোরিয়ার তিন বছরের চুক্তি

দুর্যোগ ব্যবস্থাপনা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে তিন বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া।

বুধবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কিম চল নাম এবং রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা ও যৌথ সহায়তা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধিরা।

এ সময় উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী রি সু গিল এবং রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই পোডোলিশেভসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সম্মানে পিয়ংইয়ংয়ে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়।

২০২৪ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া সেনা মোতায়েন করে। এ ছাড়া ২০২৫ সালের জুনে রাশিয়ার কার্স্ক অঞ্চলে মাইন অপসারণ ও অবকাঠামো পুনর্নির্মাণের কাজে ৬ হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া।