রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১০ জনের প্রাণহানি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১০ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল, যা তখন পর্যন্ত চলতি বছরের এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ছিল। নতুন ১০ জনের মৃত্যু নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ছয় দিনেই মারা গেছেন ৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ২৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১৮৭ জন। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮০ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২, খুলনায় ৩০২, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ১৯৯, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ৯৬৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৩৫৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখন পর্যন্ত সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিল। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। একই সময়ে মারা যান ১৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন, যা এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।