শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক

রাজশাহীতে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার দুপুর ৩টা পর্যন্ত ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার দুপুর ৩টা পর্যন্ত ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আটক নারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে পকেটমারের আশঙ্কায় বিশেষ নজরদারি চালাচ্ছিল পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়।

গাজিউর রহমান বলেন, আটক নারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিকেল ৪টার দিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

শনিবার বিকেল ৩টা থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর রাত সাড়ে ৮টায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে।