শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর বাবার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ চার দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে তাঁর তিন ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সোমবার দুপুরে উপজেলার রতনপুর সেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

‎
‎সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ মারীখালী নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করলে তা তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৩ জন যাত্রী গরু-ছাগলসহ একটি ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারের উদ্দেশে রওনা হন। পথে নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
‎
‎দুর্ঘটনার সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। একই পরিবারের আরও চারজন নিখোঁজ ছিলেন।
‎
‎গত শনিবার ভোরে মেঘনা নদী থেকে হেলাল উদ্দিনের বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো হেলাল উদ্দিনের মরদেহ।