রাজধানীর আদাবর থানার পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বোমা দুটি নিক্ষেপ করে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক বলেন, “আদাবর থানার পাশে সেইলরের শোরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।”
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।