শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

অক্টোবরে ২–৩ লঘুচাপের আশঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
‎
‎পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে তিন থেকে চার দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
‎
‎এদিকে চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে। ফলে মাসের শেষ দিকে আবহাওয়ায় শীতের আমেজ কিছুটা বাড়তে পারে।