শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস

চট্টগ্রামে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সাতকানিয়ার নয়াখাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সাতকানিয়ার নয়াখাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর মহাসড়কটিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাতকানিয়ার কেরাণীহাট থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে নয়াখাল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।