মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

ড. ইউনূসকে হেনস্তা, ক্ষোভ জানালেন আসিফ নজরুল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, হুইলচেয়ারে থাকা একজন একাকী মানুষের সামনে এসে তাঁকে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে চিৎকার করলেই তাঁর সম্মান নষ্ট হয়ে যায় না। এমন আচরণকে তিনি হাস্যকর আত্মসন্তুষ্টি ও অসুস্থ চিন্তা বলে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, ফ্যাসিবাদী শাসকের সহযোগী ও অনুসারী এবং হৃদয়ে বাকশাল ধারণ করা ব্যক্তিরা ড. ইউনূসের বিশ্বব্যাপী সম্মান ও তাঁর কাজের প্রভাব কল্পনাও করতে পারবেন না। তাঁর কাজ সারা বিশ্বে অনুকরণীয় হয়েছে, এমনকি ভারতেও। ভারতের দুই আইনসভার যৌথ অধিবেশন ডেকে কাকে সম্মানিত করা হয়েছিল, সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

আসিফ নজরুলের ভাষ্য, যাঁদের প্রভাব রাষ্ট্রদূত পর্যন্ত সীমাবদ্ধ, তাঁদের সঙ্গে ড. ইউনূসের অবস্থানের পার্থক্য রয়েছে। নেলসন ম্যান্ডেলা থেকে বিল গেটস পর্যন্ত অনেকের সঙ্গে তাঁর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ নজরুল বলেন, শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপতি, রাজা-রানি ও করপোরেট জগতের শীর্ষ ব্যক্তিদের ড. ইউনূসের সান্নিধ্যে আপ্লুত হতে এবং মনোযোগ দিয়ে তাঁর কথা শুনতে দেখেছেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, কেউ ড. ইউনূসকে সন্ত্রাসী বলে চিৎকার করলে বা মিথ্যা গালাগালি করলে তাঁর প্রকৃত কোনো ক্ষতি হবে না। সূর্যের দিকে ইট ছুড়ে মারার উদাহরণ দিয়ে তিনি বোঝান, এমন আচরণে সূর্যের আলো আড়াল করা যায় না।