শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

১০ মার্কিন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু ও নিখোঁজের নেপথ্যে কী?

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত নিউক্লিয়ার ও মহাকাশ গবেষণা খাতে একের পর এক রহস্যজনক ঘটনা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে অন্তত ১০ জন বিজ্ঞানীর নিখোঁজ হওয়া কিংবা অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ সামনে আসার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্তের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসির প্রশ্নের জবাবে বলেন, “যদি এসব খবর সত্যি হয়, তাহলে অবশ্যই পুরোপুরি তদন্ত করা উচিত।”

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মাঝামাঝি থেকে অন্তত ১০ জন বিজ্ঞানী নিখোঁজ হয়েছেন বা অস্বাভাবিকভাবে মারা গেছেন। এদের মধ্যে রয়েছেন লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এবং অন্যান্য গোপন প্রকল্পে কর্মরত বিশেষজ্ঞরা।

ঘटनাগুলোর ধরনও বেশ রহস্যজনক। কেউ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি, কারও মোবাইল ফোন ফ্যাক্টরি রিসেট অবস্থায় উদ্ধার হয়েছে, আবার কেউ নিজ বাড়িতেই গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছেন।

এমন পরিস্থিতিতে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য চীনা গুপ্তচরবৃত্তি, প্রতিপক্ষের লক্ষ্যভিত্তিক হামলা কিংবা অভ্যন্তরীণ ষড়যন্ত্র—সবকিছুই খতিয়ে দেখার কথা বলা হচ্ছে। একইসঙ্গে এসব ঘটনা যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র, ফিউশন শক্তি ও উন্নত মহাকাশ প্রযুক্তির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এদিকে ট্রাম্প প্রশাসন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে যাচ্ছে। মার্কিন প্রশাসন বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে মনে করছে।