শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

২০ হাজার ইয়াবাসহ কক্সবাজারে পুলিশ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস মাদকসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি এপিবিএনে কর্মরত সজীব বেপারী। শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

২০ হাজার ইয়াবাসহ কক্সবাজারে পুলিশ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি এপিবিএনে কর্মরত সজীব বেপারী। শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।

শনিবার (২ মে) সকালে ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর ইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজীব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

তিনি আরও জানান, কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।