শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ঘুম ভাঙার আগেই হালকা কম্পনে কেঁপে ওঠে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকা।

৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ঘুম ভাঙার আগেই হালকা কম্পনে কেঁপে ওঠে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকা।

আজ মঙ্গলবার ভোরে  একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। কম্পনটি অনুভূত হয় ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা এলাকায়।

বার্তায় আরও উল্লেখ করা হয়, মাত্রার দিক থেকে এ ভূমিকম্পটি হালকা শ্রেণির ছিল। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।