শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি চালুর আল্টিমেটাম ট্রাম্পের

হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি চালুর আল্টিমেটাম ট্রাম্পের
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এই চরম হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির জ্বালানি বা বিদ্যুৎ অবকাঠামোতে কোনো ধরনের আঘাত আসলে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সকল জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হবে। তেহরানের এই অনড় অবস্থানে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থা আরও ঘনীভূত হচ্ছে।

এদিকে উত্তেজনার মধ্যেই গত কয়েক ঘণ্টায় কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এবং সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজে গোলযোগের খবর পাওয়া গেছে। দক্ষিণ ইসরায়েলের ডিমোনা ও আরাদ শহরে ইরানের সাম্প্রতিক হামলার রেশ কাটতে না কাটতেই এই নতুন অস্থিরতা শুরু হলো। উল্লেখ্য, ইসরায়েলের ওই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

এর আগে শনিবার ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে সামরিক সূত্রগুলো দাবি করেছে যে, সেই হামলাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বশক্তিগুলোর নজর এখন ট্রাম্পের দেওয়া সময়সীমার দিকে, যা পারস্য উপসাগরের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে।