শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২–এ যাওয়ার পথে চারজন আটক

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়ার সময় তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের সঙ্গে থাকা একটি শিশুকেও পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২–এ যাওয়ার পথে চারজন আটক
ধানমন্ডি ৩২ নম্বর

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়ার সময় তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের সঙ্গে থাকা একটি শিশুকেও পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকালে ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশে যাওয়ার পথে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।