বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গণি আগামীকাল শপথ নেবেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার।

আপিল বিভাগের নতুন বিচারপতি হাবিবুল গণি আগামীকাল শপথ নেবেন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার।

সকাল সাড়ে নয়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন এই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনরত বিচারপতি মো. হাবিবুল গনিকে পদোন্নতি দিয়ে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়।

জারি করা স্মারকে উল্লেখ করা হয়, সংবিধানে বর্ণিত ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথ গ্রহণের দিন থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি পদে নিয়োগ দান করেছেন।