শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

মার্কিন সামরিক অস্ত্রাগারে ঘাটতির তথ্য প্রচারকারীদের ‘দেশদ্রোহী’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে সামরিক সরঞ্জামের ঘাটতি তৈরি হওয়ার খবরকে এক কথায় গুজব এবং অসংগত বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া কয়েকটি বিশেষ পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যম ও বিশেষজ্ঞদের সকল অভিযোগকে সরাসরি অস্বীকার করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন যে, এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর মূলে রয়েছে একশ্রেণীর স্বার্থান্বেষী মহল, যারা তাঁর জয় দেখার চেয়ে আমেরিকার পরাজয় দেখতে বেশি আগ্রহী।

যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, দেশটির সংগ্রহে বর্তমানে সব ধরনের মাঝারি ও ভারী গোলাবারুদের প্রচুর প্রবাহ রয়েছে, যা বর্তমান কিংবা ভবিষ্যৎ যেকোনো সংকট সামলানোর জন্য যথেষ্ট। তিনি আরও জানান যে, বর্তমানে নজিরবিহীন গতিতে সামরিক রসদ উৎপাদন কার্যক্রম চালু রয়েছে এবং দেশীয় চাহিদা পূরণ করে খুব দ্রুতই বন্ধুরাষ্ট্রগুলোর কাছে এসব সরঞ্জাম সরবরাহ করা শুরু হবে।

অস্ত্র সংকটের জন্য বিশেষজ্ঞদের দেওয়া সতর্কবার্তার বিষয়টি টেনে তিনি বিদায়ী বাইডেন প্রশাসনকে কাঠগড়ায় তোলেন। ট্রাম্পের দাবি, ইউক্রেন ও ন্যাটোকে বাইডেন বিনামূল্যে প্রচুর সামরিক সহযোগিতা দিয়ে যুক্তরাষ্ট্রের ভাণ্ডার হালকা করেছিলেন, যার ব্যয়ভার মূলত ইউরোপের বহন করা উচিত ছিল। ভবিষ্যতে সেই অর্থের হিসাব ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে আদায় করা হবে বলেও জানান তিনি।