মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

ডুমস্ক্রোলিংয়ে ঝুঁকিতে লাখো মানুষ, নিয়ন্ত্রণের তাগিদ বিশেষজ্ঞদের

বিখ্যাত চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট সাইকিয়াট্রিতে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কমিশনের গবেষণা তথ্য বলছে, সারা বিশ্বে প্রতি ১০ জন মানুষের মধ্যে একজনেরও বেশি এই ক্ষতিকর অভ্যাসের শিকার হতে পারেন। এর ফলে বিশ্বজুড়ে প্রতি বছর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির অঙ্ক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে।

ডুমস্ক্রোলিংয়ে ঝুঁকিতে লাখো মানুষ, নিয়ন্ত্রণের তাগিদ বিশেষজ্ঞদের
ইন্টারনেটে ক্রমাগত নেতিবাচক সংবাদ বা তথ্য স্ক্রল করার প্রবণতা অর্থাৎ ডুমস্ক্রোলিংকে একটি বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করা উচিত এবং এটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দিয়েছেন আন্তর্জাতিক গবেষকরা। গত শুক্রবার এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এই সতর্কবার্তা উচ্চারণ করেন।

বিখ্যাত চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট সাইকিয়াট্রিতে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কমিশনের গবেষণা তথ্য বলছে, সারা বিশ্বে প্রতি ১০ জন মানুষের মধ্যে একজনেরও বেশি এই ক্ষতিকর অভ্যাসের শিকার হতে পারেন। এর ফলে বিশ্বজুড়ে প্রতি বছর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির অঙ্ক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে।

গবেষকদের মতে, ইন্টারনেট ব্যবহার স্বয়ং কোনো সমস্যা না হলেও ডুমস্ক্রোলিংয়ের মতো আসক্তিমূলক আচরণ সামাল দেওয়া বেশ জটিল হয়ে দাঁড়ায়। বিশেষ করে যেসব মানুষ আগে থেকেই মানসিক স্বাস্থ্যজনিত জটিলতায় ভুগছেন, তাদের জন্য এই প্রবণতা নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়ে।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডারস বিশ্ববিদ্যালয়ের আসক্তিমূলক আচরণ বিশেষজ্ঞ অধ্যাপক জোল্ট ডেমেট্রোভিকস উল্লেখ করেন, বর্তমান আধুনিক জীবনযাত্রার প্রায় প্রতিটি স্তরের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি গভীরভাবে জড়িয়ে গেছে এবং এটি আমাদের জন্য অসংখ্য ইতিবাচক সুবিধা নিয়ে এসেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকার বহুমুখী সুফলগুলো অক্ষুণ্ণ রেখে এর নেতিবাচক প্রভাব ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার কার্যকর পথ খুঁজে বের করা।