শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে করাচিতে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেছেন।

জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা
পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কূটনৈতিক মিশনটির দেওয়া তথ্যমতে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল করাচিতে অবস্থিত মুহাম্মদ আলী জিন্নাহর সমাধি পরিদর্শনে যান। পরিদর্শনকালে প্রতিনিধিদলটি সমাধিতে ফুল দিয়ে পাকিস্তানের এই প্রতিষ্ঠাতার প্রতি তাদের সম্মান জানান।