শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

আজহারীর মাহফিল ঘিরে ডিবি পুলিশের অভিযান, ৩৭ নারী পকেটমার আটক

শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীর মাদরাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারির অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করেছে আরএমপি ডিবি পুলিশ।

আজহারীর মাহফিল ঘিরে ডিবি পুলিশের অভিযান, ৩৭ নারী পকেটমার আটক
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারির অভিযোগে দেশের নানা প্রান্ত থেকে আসা ৩৭ জন নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান এ তথ্য জানান।

ডিবি প্রধানের ভাষ্য অনুযায়ী, তাফসির মাহফিলে অসংখ্য মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে পকেটমারির আশঙ্কায় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছিল। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি এবং পকেটমারির অপরাধে জড়িত থাকার সন্দেহে বিভিন্ন এলাকা থেকে আসা ৩৭ নারীকে হেফাজতে নেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের ব্যবস্থাপনায় এই তাফসির মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।